Close Menu
AB CHANNEL

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক

    June 7, 2026

    কাদায় পিচ্ছিল সড়কে একের পর এক দুর্ঘটনা, আহত ২৫ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদাসীনতা, রক্ষায় সাংবাদিকদের মানবিক উদ্যোগ

    June 7, 2026

    পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং নির্মাণ, ৮৮ লাখ টাকা বরাদ্দ

    June 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
    AB CHANNEL
    এবি সর্বশেষ এবি চ্যানেল ভিডিও
    এবি টিভি চ্যানেল লাইভ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • খেলা
    • বাণিজ্য
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • চাকরি
    • শিক্ষা
    • আরও
      • এবি স্পেশাল
      • লাইফস্টাইল
      • ধর্ম
      • ফিচার
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • মুক্তকথা
      • সময় প্রবাস
      • সাহিত্য ও সংস্কৃতি
      • অন্যান্য
    AB CHANNEL
    আপনি এখানে আছেন :Home»বাংলাদেশ»কাদায় পিচ্ছিল সড়কে একের পর এক দুর্ঘটনা, আহত ২৫ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদাসীনতা, রক্ষায় সাংবাদিকদের মানবিক উদ্যোগ
    বাংলাদেশ

    কাদায় পিচ্ছিল সড়কে একের পর এক দুর্ঘটনা, আহত ২৫ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদাসীনতা, রক্ষায় সাংবাদিকদের মানবিক উদ্যোগ

    By AB CHANNELJune 7, 2026Updated:June 8, 2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

     

    ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ-কোলা সড়কে বৃষ্টির পানিতে জমে থাকা মাটি কাদায় পরিণত হওয়ায় একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নারী ও পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার খ্রিষ্টান মিশন সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাগুলো ঘটে। তবে এমন চরম বিপদের মুহূর্তেও ফায়ার সার্ভিস বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো উদ্ধার তৎপরতা বা কাদা সরানোর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। উল্টো দুর্ঘটনা রোধে সড়কে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমকর্মী আরিফ মোল্লা জানান, শনিবার দুপুর ২টার দিকে কোলা সড়কের খ্রিষ্টান মিশনের সামনে পাকা সড়কের ওপর জমে থাকা মাটি বৃষ্টির পানিতে ভিজে মারাত্মক পিচ্ছিল রূপ নেয়। প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে এই কাদার কারণে সড়কে চলাচলকারী মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতে থাকে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে সেখানে অন্তত ১৫টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে এবং চালক ও যাত্রীসহ ২৫-৩০ জন কমবেশি আহত হন।

    দুর্ঘটনার শিকার উপজেলার গোপালপুর গ্রামের জনি জানান, তাঁর বাড়িতে ঢাকা থেকে দুই জন অতিথি এসেছিলেন। দুপুরে মোটরসাইকেলে করে তাঁরা শহরের বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ওই স্থানে পিছলে পড়ে গুরুতর আহত হন।

    স্থানীয়রা জানান, গত রাতে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাকে করে নেওয়ার সময় এই সড়কে বিস্তর মাটি পড়ে জমা হয়ে ছিল। শনিবার দুপুরে বৃষ্টি হওয়ার পরপরই সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়।

    এমন ভয়াবহ পরিস্থিতিতে কাদা অপসারণ ও সাধারণ মানুষকে রক্ষায় উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান স্থানীয় সাংবাদিকরা। তবে কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, “যিনি সড়কে মাটি ফেলে কাদা সৃষ্টি করেছেন, তাঁকে দিয়েই ওই কাদা পরিষ্কার করাতে হবে। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে কী করবে? সড়কে ওই কাদায় চলাচলকারী যানবাহন পড়ে মানুষের বিপদ হলেও আমার কিছু করার নেই।” তিনি উল্টো সড়কে মাটি ফেলা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁর মোবাইল নম্বর সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা চান।

    পরবর্তীতে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতির দোহাই দিয়ে কাদা পরিষ্কার না করেই তারা ফিরে যায়।

    সরকারি এই দুই জন দায়িত্বশীল কর্মকর্তার এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রশাসন ও ফায়ার সার্ভিস এগিয়ে না আসলেও, দুর্ঘটনা রোধে বৃষ্টিতে ভিজে সড়কে দাঁড়িয়ে অবিরাম স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। দূর থেকে আসা যানবাহনগুলোকে ইশারা দিয়ে গতি কমানোর অনুরোধ জানান তাঁরা। সাংবাদিকদের এমন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ মানুষ ও ভুক্তভোগী পথচারীরা।

    top
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Copy Link
    Previous Articleপাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং নির্মাণ, ৮৮ লাখ টাকা বরাদ্দ
    Next Article কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক

    Related Posts

    কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক

    June 7, 2026

    পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং নির্মাণ, ৮৮ লাখ টাকা বরাদ্দ

    June 7, 2026

    শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রায়

    June 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    দীঘিনালায় মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

    March 2, 202613,026 Views

    *বগুড়ায় শিশুমৃত্যু: অবহেলা, না কি নিয়ন্ত্রণহীন বেসরকারি চিকিৎসা ব্যবস্থা?*

    March 4, 20263,217 Views

    Bangladesh Secretariat Journalist Association (জেবস) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

    March 4, 20263,071 Views

    জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

    December 15, 202524 Views
    Don't Miss

    কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক

    June 7, 20262 Mins Read9 Views

    ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আফতাব হোসেন (৫৮)…

    কাদায় পিচ্ছিল সড়কে একের পর এক দুর্ঘটনা, আহত ২৫ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদাসীনতা, রক্ষায় সাংবাদিকদের মানবিক উদ্যোগ

    June 7, 2026

    পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং নির্মাণ, ৮৮ লাখ টাকা বরাদ্দ

    June 7, 2026

    শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রায়

    June 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Your source for the lifestyle news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a lifestyle site. Visit our main page for more demos.

    We're accepting new partnerships right now.

    Email Us: info@example.com
    Contact: +1-320-0123-451

    Facebook X (Twitter) Pinterest YouTube WhatsApp
    Our Picks

    কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক

    June 7, 2026

    কাদায় পিচ্ছিল সড়কে একের পর এক দুর্ঘটনা, আহত ২৫ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদাসীনতা, রক্ষায় সাংবাদিকদের মানবিক উদ্যোগ

    June 7, 2026

    পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং নির্মাণ, ৮৮ লাখ টাকা বরাদ্দ

    June 7, 2026
    Most Popular

    The Best Gifts for Women to Receive for Mother’s Day and Beyond

    January 4, 20200 Views

    New High Tech Number Plate to Detect Uninsured Drivers

    January 5, 20200 Views

    Teenage Girl Finds Mom’s Debit Card, Spends $64,000 on Mobile Games

    January 6, 20200 Views
    • Home
    • Technology
    • World
    • Lifestyle
    • Buy Now
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.