Author: AB CHANNEL

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আফতাব হোসেন (৫৮) নামে এক পল্লী চিকিৎসককে গ্রামের বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অভিযুক্ত আফতাব হোসেন উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত হাজের আলীর ঘরজামাই। হাজের আলীর মেয়েকে বিয়ে করে তিনি প্রায় ৩৫ বছর ওই গ্রামে বসবাস করছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিল্লাল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তির মনোহরপুর গ্রামের বাজারে পল্লী চিকিৎসাকেন্দ্র আছে। গ্রামের বাড়িতেও তিনি ওষুধ রাখেন। আজ (শনিবার) বিকেলে ভুক্তভোগী শিশুটি তার দাদির…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ-কোলা সড়কে বৃষ্টির পানিতে জমে থাকা মাটি কাদায় পরিণত হওয়ায় একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নারী ও পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার খ্রিষ্টান মিশন সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাগুলো ঘটে। তবে এমন চরম বিপদের মুহূর্তেও ফায়ার সার্ভিস বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো উদ্ধার তৎপরতা বা কাদা সরানোর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। উল্টো দুর্ঘটনা রোধে সড়কে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমকর্মী আরিফ মোল্লা জানান, শনিবার দুপুর ২টার দিকে কোলা সড়কের খ্রিষ্টান মিশনের সামনে পাকা সড়কের ওপর জমে থাকা মাটি বৃষ্টির…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ-গান্না সড়কের খণ্ড খণ্ড স্থানে সামান্য নষ্ট হওয়া একটি ফ্রেশ পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলছে। স্থানগুলো মেরামত না করেই বিশাল অর্থ ব্যয়ে সচল পিচ রাস্তা খুঁড়ে ইট বসানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন সাড়ে ৮০০ মিটার ওই সড়কে দুই স্তরে ইটের সলিং স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। যা অপ্রয়োজনীয় ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন অনেকেই। সরেজমিনে সড়কটিতে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে আলাইপুর পর্যন্ত পাকা সড়কটিতে পিচের অংশ খুঁড়ে দুই স্তরের ইট বিছানো হচ্ছে। সড়কে প্রতিনিয়ত চলাচলকারী পথচারীদের…

Read More

বিশেষ প্রতিনিধি : রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা ও তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে আদালত। আজ রোববার ৭ই জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব মাসরুর সালেকীন এসময় রায় ঘোষণা করেন। প্রায় চল্লিশ মিনিট ধরে রায় পড়ে শোনান বিচারক। তিনি উল্লেখ করেন, সোহেল রানা শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করে, এটার প্রমাণ মিলেছে। জবানবন্দীতে রামিসাকে ধর্ষণ ও হত্যার সব অপরাধের দায় স্বীকার করেন সোহেল রানা। এসময় স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালাতে সহযোগিতা করে।…

Read More

বাংলাদেশের মৌলভীবাজার জেলার কৃতী সন্তান আমিনুর রহমান কাবিদ যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ২০২৬-২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ২০২৫-২৬ মেয়াদে ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন। বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদের এ অর্জনে মৌলভীবাজারবাসীসহ গ্রেটার সিলেট প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর মেয়র নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ…

Read More

দীঘিনালা খাগড়াছড়ি  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুপাড়া এলাকায় নিজ ঘর থেকে মো. হাসান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা ছিল— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার বাবুপাড়া ভাঙা বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হাসান স্থানীয় ফজলুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও মাদকাসক্তিকে কেন্দ্র করে হাসানের সংসারে বিরোধ চলছিল। সোমবার রাতে তার সঙ্গে স্ত্রীর তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী খোদেজা বেগম অভিমান করে বাবার বাড়িতে চলে…

Read More

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না। সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সেই মামলার প্রধান আসামি মো. শান্তকে (২৫) অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। ​আজ বুধবার (৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সদরের নলকা এলাকার সৈয়দ স্পিনিং মিলের সামনে থেকে তাকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। ​যেভাবে পাতা হয়েছিল র‍্যাবের জাল: গত ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নম্বর-৪, জিআর-৫৬) দায়েরের পর থেকেই শান্ত নিখোঁজ হয়ে যায়। তবে র‍্যাব-১২ এর একটি বিশেষ দল…

Read More

রাজধানী ঢাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের চারটি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাব এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট ও সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে সহায়ক প্রযুক্তি ব্যবহারকারী, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, অধিকারকর্মী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সহায়ক প্রযুক্তির সহজলভ্যতা ও সাশ্রয়ী প্রাপ্তি নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। প্রায় তিন…

Read More

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতিতে চলাচল নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিদিনই এই সড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করায় সাধারণ যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যাত্রীদের অভিযোগ, চালকরা ট্রাফিক আইন অমান্য করে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালাচ্ছেন। এতে করে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে এবং রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন অংশে পর্যাপ্ত নজরদারি না থাকায় চালকরা নির্বিঘ্নে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যাত্রীরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা মহাসড়কে…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি: শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড এক রোগীর মৃ/ত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনায় সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎স্থানীয় সূত্রে জানা যায়, উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করেন। এ সময় রোগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও চালক বকুল হোসেন জ্বালানি সংকটের অজুহাতে ভাড়ায় যেতে অস্বীকৃতি জানান। পরে স্বজনরা নিজেরাই জ্বালানির ব্যবস্থা করলেও তিনি রোগী পরিবহন করেননি বলে অভিযোগ ওঠে। ‎ ‎এর ফলে প্রয়োজনীয় সময়ে রোগীকে স্থানান্তর করা সম্ভব হয়নি এবং এক পর্যায়ে তার মৃ/ত্যু…

Read More