Close Menu
AB CHANNEL

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বাংলাদেশি কাবিদ রহমান পন্টিপ্রিড টাউন কাউন্সিলের উপ-মেয়র নির্বাচিত

    June 5, 2026

    ঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট

    June 4, 2026

    রায়গঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    June 4, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
    AB CHANNEL
    এবি সর্বশেষ এবি চ্যানেল ভিডিও
    এবি টিভি চ্যানেল লাইভ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • খেলা
    • বাণিজ্য
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • চাকরি
    • শিক্ষা
    • আরও
      • এবি স্পেশাল
      • লাইফস্টাইল
      • ধর্ম
      • ফিচার
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • মুক্তকথা
      • সময় প্রবাস
      • সাহিত্য ও সংস্কৃতি
      • অন্যান্য
    AB CHANNEL
    আপনি এখানে আছেন :Home»আন্তর্জাতিক»বাংলাদেশি কাবিদ রহমান পন্টিপ্রিড টাউন কাউন্সিলের উপ-মেয়র নির্বাচিত
    মৌলভীবাজারের কাবিদ রহমান ব্রিটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত
    আন্তর্জাতিক

    বাংলাদেশি কাবিদ রহমান পন্টিপ্রিড টাউন কাউন্সিলের উপ-মেয়র নির্বাচিত

    By AB CHANNELJune 5, 2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশের মৌলভীবাজার জেলার কৃতী সন্তান আমিনুর রহমান কাবিদ যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন।

    পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ২০২৬-২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ২০২৫-২৬ মেয়াদে ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।

    বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদের এ অর্জনে মৌলভীবাজারবাসীসহ গ্রেটার সিলেট প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর মেয়র নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় আমিনুর রহমান কাবিদকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপালনে সাফল্য কামনা করেন।

    মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, আগামী এক বছরে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হবে পন্টিপ্রিড মেন’স শেড চ্যারিটি-র জন্য তহবিল সংগ্রহ করা। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি পন্টিপ্রিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

    রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পন্টিপ্রিড সাউথ ইস্ট শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পন্টিপ্রিড ফুডব্যাংক, রয়্যাল ব্রিটিশ লিজিয়ন পন্টিপ্রিড, স্থানীয় ফুটবল ক্লাব এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

    মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামের একসময়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আব্দুর রহমান ছুরুক মিয়ার ছেলে আমিনুর রহমান কাবিদ ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পারিবারিক ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন।

    যুক্তরাজ্যে অভিবাসনের পরও তিনি কমিউনিটি সেবায় নিজেকে নিয়োজিত রাখেন এবং একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন ধরে ওয়েলসের পন্টিপ্রিড এলাকার ট্রেফরেস্ট ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে তিনি দক্ষতা, সততা ও জনসম্পৃক্ত নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।

    স্থানীয় সরকার ও কমিউনিটি পর্যায়ে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র পদে তাঁর এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Copy Link
    Previous Articleঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট

    Related Posts

    জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

    December 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    দীঘিনালায় মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

    March 2, 202613,026 Views

    *বগুড়ায় শিশুমৃত্যু: অবহেলা, না কি নিয়ন্ত্রণহীন বেসরকারি চিকিৎসা ব্যবস্থা?*

    March 4, 20263,217 Views

    Bangladesh Secretariat Journalist Association (জেবস) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

    March 4, 20263,071 Views

    জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

    December 15, 202524 Views
    Don't Miss

    বাংলাদেশি কাবিদ রহমান পন্টিপ্রিড টাউন কাউন্সিলের উপ-মেয়র নির্বাচিত

    June 5, 20262 Mins Read0 Views

    বাংলাদেশের মৌলভীবাজার জেলার কৃতী সন্তান আমিনুর রহমান কাবিদ যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র…

    ঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট

    June 4, 2026

    রায়গঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    June 4, 2026

    বর্ণাঢ্য র‍্যালিতে ঢাকায় বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস ২০২৬ উদযাপন

    June 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Your source for the lifestyle news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a lifestyle site. Visit our main page for more demos.

    We're accepting new partnerships right now.

    Email Us: info@example.com
    Contact: +1-320-0123-451

    Facebook X (Twitter) Pinterest YouTube WhatsApp
    Our Picks

    বাংলাদেশি কাবিদ রহমান পন্টিপ্রিড টাউন কাউন্সিলের উপ-মেয়র নির্বাচিত

    June 5, 2026

    ঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট

    June 4, 2026

    রায়গঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    June 4, 2026
    Most Popular

    The Best Gifts for Women to Receive for Mother’s Day and Beyond

    January 4, 20200 Views

    New High Tech Number Plate to Detect Uninsured Drivers

    January 5, 20200 Views

    Teenage Girl Finds Mom’s Debit Card, Spends $64,000 on Mobile Games

    January 6, 20200 Views
    • Home
    • Technology
    • World
    • Lifestyle
    • Buy Now
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.